মোঃ সাইফুর কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে এক
বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায়
জেলা বিএনপি'র কার্যালয়ে সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বর্নাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে।
বিএনপি'র রপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় বিএনপি,মহিলা দল, যুবদল ছাত্রদল, জাসাস,
কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা
অংশ নেয়।
শোভাযাত্রা শেষে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি'র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির আহবায়ক মুস্তাফিজুর রহমান,সদস্য-সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ন আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, মহিলা দলনেত্রী মিলি কায়কোবাদ প্রমুখ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM