জামালপুর জেলার বিশেষ প্রতিনিধি,মোঃ লিটন রাজ:
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) এবং তাঁদের আট মাস বয়সী শিশুকন্যা রিফা। নিহত অপর ব্যক্তি হলেন শওকত হাসান লিখন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের বুরুঙ্গা এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে অটোরিকশার চার যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
একই পরিবারের তিন সদস্যসহ চারজনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
দুর্ঘটনার কারণ, আহতদের পরিচয় এবং এ বিষয়ে প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য সংযুক্ত করা হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM