রাজবাড়ী প্রতিনিধি:
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম নিজের মাকে সাথে নিয়ে নিজ এলাকায় শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছেন এমন একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। মিছিলের সময় ৫০ থেকে ৭০জন নেতা কর্মী দেখা যায়।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এই নেতা তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মিছিলের কিছু ছবি ভিডিও শেয়ার করেন।
এই জনপথ আমার নিজস্ব গ্রামের রাস্তা! বাম পাশে আমার মা তাঁর বাম পাশে আমার বাড়ী। এই পাংশা আমাদের, এই রাজবাড়ী আমাদের। এখানে বড় হয়েছি! এই আলো-বাতাসের কাছে অনেক ঋণ আছে। তাই এই ঘর থেকেই মুক্তির আন্দোলন শুরু করছি! এখানকার পথচলা ঢাকার রাজপথে বিপ্লবের জন্ম দিবে।
অনেকদিন পর হাঁটতে পারছি। আমার ও আমার পরিবার কে মব করে ২০২৫ সালে জানুয়ারিতে পঙ্গু করা হয় বিশেষ করে আমাকে। তারপরও শত থ্রে*ট, কয়েকবার হা*মলা আর চাঁদার টাকা। আমি নিজে হাঁটতে পারেনি প্রায় দেড় বছরের বেশি। এখনও আমার পা সুস্থ নয়। কিন্তু আমাদের কে শেষ করা যাবে না। জানি আবার শুরু হবে বাসা লুট*পাট আর ভাঙচুর। তবে মাথায় রাখিয়েন জবাব একদিন দিতে হবে। পা কিছুটা ভালো হয়েছে। ট্রায়াল শুরু হয়েছে। বড় কিছু অপেক্ষা করছে। আমাকে দমানো যাবে না....
এ সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো: রাকিবুর রহমান বলেন, মিছিলের বিষয়ে আমার কাছে কোন তথ্য নাই।আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি এ বিষয়ে খোঁজখবর নিব, যারা এই রাষ্ট্র বিরোধী কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM