মোঃ নুরে আলম জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
চট্টগ্রাম কর্ণফুলীতে গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে কর্ণফুলী উপজেলা চত্বর থেকে র্যালিটি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব লায়ন হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা নেছার চেয়ারম্যানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করেছেন। দেশের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণসংহতি দিবসের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, সাম্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
র্যালিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM