আল মামুন বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ করুণা এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়।
পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতির চিত্র ছিল অত্যন্ত হতাশাজনক। বিশেষ করে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে মাত্র দুজন করে শিক্ষার্থী উপস্থিত পাওয়া যায়। অন্যান্য শ্রেণিতেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। প্রতি শ্রেণিতে গড়ে মাত্র ৫ থেকে ৬ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতির পেছনে কয়েকটি কারণ উঠে এসেছে। এর মধ্যে রয়েছে শিশুদের বিদ্যালয়ে আসার অনীহা, অভিভাবকদের উদাসীনতা, শিক্ষকদের পর্যাপ্ত যত্নের অভাব এবং পাঠদান পদ্ধতিতে বিভিন্ন ঘাটতি।
এ ছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার মান যাচাই করতে গিয়ে দেখা যায়, অনেক শিক্ষার্থী বাংলা ও ইংরেজি রিডিং, রাইটিং এবং গণিতের গুণ ও ভাগের মতো মৌলিক বিষয়গুলোতেও দুর্বল।
প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি। এই পর্যায়ে শিক্ষার মান নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে শিক্ষার্থীদের সামনে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।
তাই শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও যত্নশীল পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে হবে।
শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষক নয়, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
আসুন, আমরা সবাই যত্নশীল হই। নিজেরা বদলাই, শিক্ষার পরিবেশ বদলাই, বদলে দিই আগামী প্রজন্মের ভবিষ্যৎ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM