ওবায়দুল্লাহ কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
মুসলিম নারীদের দ্বীনি শিক্ষা, দাওয়াতি কার্যক্রম ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ লক্ষ্যে অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে অন্তত ৫০ লাখ মানুষের কাছে কোরআন-হাদিসের জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে মুসলিম নারীদের কোরআন শিক্ষা, আরবি ভাষা, মৌলিক দ্বীনি জ্ঞান ও দাওয়াতি কাজে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শুক্রবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, উম্মাহর নারীসমাজকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমে এগিয়ে নিতে দীর্ঘদিন ধরেই তাঁরা পরিকল্পনা করছিলেন। এর আনুষ্ঠানিক সূচনা হিসেবে আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠান। নারীদের দাঈ হিসেবে গড়ে তোলা এবং কোরআন-হাদিসের আলোকে সমাজে কার্যকর ভূমিকা পালনের উপযোগী করে প্রস্তুত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM