শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন (৩১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধীন রৌমারী সদর বিওপির একটি টহল দল ভারত-বাংলাদেশ সীমান্তের ১০৬৩ নম্বর পিলার থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রতনপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিনকে আটক করা হয়।
আটক আল আমিন (৩১) রৌমারী উপজেলার চর বামনের চর গ্রামের তয়েজ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।”
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM