আফতাবুল ইসলাম মেহেরাব:
২২তম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলা দল গঠনের লক্ষ্যে আগামীকাল ৭ নভেম্বর থেকে দুই দিনব্যাপী খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হচ্ছে।
উপজেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, আগামী ২২ নভেম্বর থেকে ২২তম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হবে। এ প্রতিযোগিতায় হাইমচর উপজেলা দলের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য, দক্ষ ও প্রতিভাবান ফুটবলার বাছাই করা হবে।
আগামীকাল ৭ নভেম্বর ও ৮ নভেম্বর বিকেল ৩টায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের নিজস্ব ফুটবল বুটসহ নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে উপজেলা ক্রীড়া সংস্থা।
এ বিষয়ে বিস্তারিত জানতে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম এবং সংস্থার সদস্য মিলাদ হোসেন মাঝির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বাছাই কার্যক্রমসংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. নজরুল ইসলাম।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM