মোঃ সাকিব আল হাসান ভূঁইয়া কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় তিস্তা সড়ক সেতুর উত্তর পাশে তুহিন পরিবহন ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তুহিন পরিবহনের এক হেলপার গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লালমনিরহাট সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কুড়িগ্রাম থেকে বরিশালগামী তুহিন পরিবহনের একটি বাসের সঙ্গে রংপুর থেকে কুড়িগ্রামগামী বিআরটিসির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুহিন পরিবহনের এক হেলপার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে অন্য যাত্রীদের তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তিকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত বক্তব্য জানতে চাইলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিতে পারবেন না বলে জানান।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM