প্রতিনিধি মোঃমানিক মিয়া:
কোম্পানীগঞ্জে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৪৬ পিস ভারতীয় সিএনজি টায়ার ও ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় আনসার আলী নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৫ নং উত্তর রণিখাই ইউনিয়নের চটকনা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় সিএনজি টায়ারের একটি চোরাচালান চালান আটক করা হয়। উদ্ধার করা ৪৬ পিস টায়ারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ভারতীয় টায়ার দেশে প্রবেশ করানোর সময় পুলিশের একটি দল অভিযান চালায়। এসআই জাহিদ ও এএসআই দেলোয়ারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা টায়ার ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে, উপজেলার টুকেরবাজার বউবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় এসি ব্ল্যাক ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। এ সময় আনসার আলী নামে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, টায়ার উদ্ধারের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলমান রয়েছে।
স্থানীয়রা জানান, পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকলে ভারতীয় চোরাচালান ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি বলেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সার্বিক নির্দেশনায় কোম্পানীগঞ্জকে মাদক ও চোরাচালানমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে চোরাচালান ও মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। এ বিষয়ে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM