1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন। রাজবাড়ী বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন ৮জন নারী।  জয়পুরহাটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট।   রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ।     

রাজশাহীতে দেশীয় অস্ত্র নিয়ে গ্যাং কালচার উল্লাসের ভিডিও ভাইরালের ঘটনায় গ্রেফতার ৭। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৯৯ বার পঠিত

রাজশাহীতে দেশীয় অস্ত্র নিয়ে গ্যাং কালচার উল্লাসের ভিডিও ভাইরালের ঘটনায় গ্রেফতার ৭

_______ রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় দুই কিশোরকে কুপিয়ে জখম করা এবং হাতে দেশীয় অস্ত্র উঁচিয়ে নাচানাচি’র ভাইরাল ভিডিও’র ৭ জনকে গ্রেফতার করেছে শাহমখদুম থানা পুলিশ ও রাজশাহী গোয়েন্দা পুলিশের যৌথ টিম। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১১ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় মর্মে মহানগর গোয়েন্দা পুলিশের বরাত জানা যায় ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো: সোহেল রানা (২১), মো: মনিরুল ইসলাম অপূর্ব (২২), মো: রফিকুল ইসলাম সম্রাট (২১) মো: নাজমুস সাকিব আবির (২১), মো: মোহাইমিনুল শেখ (২০), মো: জিসাদ (২০) ও মো: মারুফ হোসেন (২১)। সোহেল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মো: মাসুমের ছেলে, মনিরুল একই এলাকার মো: রাজু আহমেদের ছেলে, সম্রাট মো: নজরুল ইসলামের ছেলে, আবির মো: আব্দুর রহিমের ছেলে, মোহাইমিনুল মো: রিপন শেখে ছেলে, জিসাদ মো: জসিম উদ্দিনের ছেলে ও মারুফ বড়বনগ্রাম চকপাড়ার মো: সালাম হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩০ টায় নগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার আরডিএ মাঠের সামনে হতে মো: আরাফাত ও তার বন্ধু সাব্বিরকে উপরোল্লিখিত আসামিরাসহ আরো কয়েকজন অপহরণ করে বনলতা আবাসিক এলাকায় নিয়ে যায়। সেখানে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আরাফাত ও সাব্বিরকে গুরুতর জখম করে। এই ঘটনায় গতকাল ৩১ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ শাহমখদুম থানায় একটি মামলা রুজু হয়। এদিকে সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এ ভিডিওতে দেখা যায়, আরাফাত ও সাব্বিরকে দেশীয় অস্ত্র দ্বারা গুরুতর জখম করার ঘটনার সঙ্গে জড়িত আসামিরা রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম গাঙপাড়া এলাকায় হাতে দেশীয় অস্ত্র উঁচিয়ে নাচানাচি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নজরে আসে।

পরবর্তীতে আরএমপি’র শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নুর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন, শাহমখদুম থানা পুলিশ ও আরএমপি ডিবি’র যৌথ টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩১ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ দিবাগত রাতে শাহমখদুম থানা এলাকাসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১১ টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আরাফাত ও সাব্বিরকে গুরুতর জখমের ঘটনার সঙ্গে জড়িত। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD