নোয়াখালী প্রতিনিধি: মোঃ জাহিদুল ইসলাম:
নোয়াখালীর সেনবাগে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
গত রাতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান কামালের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ও একজনকে আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সেনবাগ থানায় নতুন দায়িত্ব গ্রহণের পর ওসি মো. শাহজাহান কামালের নেতৃত্বে পরিচালিত এ অভিযান স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
তবে আটক ব্যক্তির পরিচয়, অভিযানের স্থান এবং উদ্ধার করা ইয়াবার চালান কোথা থেকে আনা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM