1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ৫টি বোমা উদ্ধার হাইমচরে ৭২ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি,ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালাল মাটি কাটার সঙ্গে জড়িতরা বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ চুয়াডাঙ্গায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ছয় মাসের কারিগরি প্রশিক্ষণ শুরু কচাকাটার খেলাধুলায় বড় সংকট থানা ক্রীড়া সংস্থার একটি ঘরের কংক্রিটের দেয়ালে বগুড়ার ইতিহাস, ওভারপাসজুড়ে রঙিন গল্প গাইবান্ধায় ৬০ নারী ও কিশোরীর মাঝে সেলাই মেশিন ও হস্তশিল্পের উপকরণ বিতরণ কমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক, দুইজনের মৃত্যুর অভিযোগ অ্যান্টিভেনম সংকটে উদ্বেগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

নীলফামারীর নতুন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, সিআইডিতে বদলি হলেন ফরহাদ হোসেন খান
(নীলফামারী) জেলা প্রতিনিধি: নীলফামারী জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মেনহাজুল আলম, পিপিএম-সেবা। অন্যদিকে নীলফামারীর বর্তমান পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ রয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মোঃ মেনহাজুল আলম, পিপিএম-সেবা-কে নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
নতুন পুলিশ সুপার হিসেবে মোঃ মেনহাজুল আলমের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নীলফামারী জেলা পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। তাঁর নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে, অপরাধ দমন কার্যক্রম জোরদার হবে এবং সাধারণ মানুষ পুলিশি সেবা আরও সহজে পাবে—এমন প্রত্যাশা জেলাবাসীর।
সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও বাসসের প্রতিবেদন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD