আইসিটি বেসিক প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে প্রথম হলেন কিচক মীর শাহে আলম কলেজের প্রদর্শক মেহেদী হাসান সৈকত
শাকিল আহম্মেদ, মোকামতলা বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে ১৫ দিনব্যাপী আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করেছেন কিচক মীর শাহে আলম কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মেহেদী হাসান সৈকত।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলে তিনি প্রথম স্থান অর্জন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান তাঁর হাতে সনদপত্র তুলে দেন।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সহকারী প্রোগ্রামার জহির উদ্দিন, হারুনুর রশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করায় মেহেদী হাসান সৈকতকে অভিনন্দন জানিয়েছেন তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও কলেজ সংশ্লিষ্টরা। তাঁরা আশা প্রকাশ করেন, অর্জিত জ্ঞান ও দক্ষতা শিক্ষার্থীদের পাঠদানে এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM