রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর একটি ব্যস্ত শহর। মানুষের আনাগোনা দিরাত ২৪ ঘন্টাই। তবে বাজারের ভিতরে এই চিত্র কিছুটা পাল্টে যায়। বাজারের ভিতর যেখানে সেখানে রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকে মিশুক অটোরিকশা। কোনো কারণ ছাড়াই তারা রাস্তা ব্লক করে দাঁড়িয়ে যায়। আবার দেখা যায় যত্রতত্র সিগনাল ছাড়াই হুটহাট করে গাড়ী ঘুরিয়ে নেয়। এতে করে বিপরীত দিক থেকে আসা অন্যান্য যানবাহন গুলো হঠাৎ করে ব্রেক চাপার কারণে দূর্ঘটনার শিকার হয়। এই মিশুক অটোরিকশা গুলোর চালকের অধিকাংশেরই বয়স ১১-১৫ এর মধ্যে। তাদের নেই কোনো গাড়ী চালানোর দক্ষতা। প্রশাসন এই ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে দাবি স্থানীয় জনগণের। এমনকি প্রধান সড়কেও মিশুক অটোরিকশা গুলো দাপিয়ে বেড়াচ্ছে। স্থানীয়দের দাবি, শহরের প্রধান সড়কে যেন কোনো প্রকারের মিশুক অটোরিকশা উঠতে না পারে সেই ব্যাপারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এবং অপ্রাপ্ত বয়স্ক চালকদের হাতে গাড়ী না তুলে দেওয়াই ভালো।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM