মোঃ ফরিদ আহমেদ, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ মো. সোহেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাণ্ডারিয়া মুসলিমপাড়া এলাকায় বাবুল সুবেদারের ভবনের গেটের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে সোহেল হাওলাদারকে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তার সোহেল হাওলাদার ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM