বিশেষ প্রতিনিধি মোঃমানিক মিয়া:
সিলেটের কোম্পানীগঞ্জে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকায় রুস্তম আলী (৬০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে বিল্লাল মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।
আটক বিল্লাল মিয়া উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওছমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে কী কারণে রুস্তম আলীকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওসি জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM