
নূর হোসেন শার্শা (যশোর)প্রতিনিধি:
যশোরের বেনাপোলে সাবেক পৌর ছাত্রলীগ নেতা মোঃ সাকিব আহম্মেদকে (৩০) গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাকিব আহম্মেদ বেনাপোল পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেতা। তিনি বেনাপোল থানার সাদিপুর গ্রামের সুলতান আহমদ বাবুর ছেলে। তার মায়ের নাম রহিমা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বেনাপোল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, বেনাপোল থানা এলাকার কোথাও কেউ নাশকতার পরিকল্পনা বা চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বেনাপোল পৌরসভা এলাকায় কোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার সাকিব আহম্মেদকে যশোর আদালতে পাঠানো হবে।