নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরে ছাত্রদল পরিচালিতে ভ্যানগার্ড গ্রুপে জামায়াতের যুববিভাগ নেতা জাকির হোসেনের উপর হামলার পরিকল্পনার অভিযোগ এনে জাকির হোসেন বলেন- জুলাইয়ের চেতনাধারী লক্ষ্মীপুরবাসী কোনো সন্ত্রাসীর রক্তচক্ষুকে ভয় পায় না।
ছাত্রদলের নেতা মুসা আব্দুল্লাহর একটি কুরুচিপূর্ণ ও নোংরা পোস্টের প্রতিবাদ করায় এখন তারা আমাদের ওপর হামলার হুমকি দিচ্ছে এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালাতে চাইছে।
জুলাইয়ের রক্তঝরা আন্দোলনে আমরা শহীদ হওয়ার তামান্না (আশা) নিয়ে বুক চিতিয়ে রাজপথে নেমেছিলাম; জীবন বাজি রেখেই বাড়ি থেকে বের হয়েছিলাম। অথচ আজকের এই কুচক্রীরা তখন কোথায় ছিল? তারা তখন পালিয়ে ছিল বিদেশে! আর আজ কালের বিবর্তনে সেই সুবিধাবাদীরাই আবার লক্ষ্মীপুরের শান্ত পরিবেশকে অশান্ত করে তুলতে সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিতে চাইছে।
জুলাইয়ের চেতনাধারী লক্ষ্মীপুরবাসী কোনো সন্ত্রাসীর রক্তচক্ষুকে ভয় পায় না। এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে ইনশাআল্
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM