আফতাবুল ইসলাম মেহেরাবঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন মাস্টার মো. খলিলুর রহমান পাটওয়ারী (এলএলবি)। তিনি উপজেলার ২ নম্বর আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপির কোনো পদে দায়িত্ব পালনরত ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাঁকে দলীয় পদ থেকে সরে দাঁড়াতে হবে—এমন পূর্বঘোষিত নির্দেশনার পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।
বিএনপির প্রতি শ্রদ্ধা রেখে দলীয় সিদ্ধান্ত অনুসরণ করে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন খলিলুর রহমান পাটওয়ারী। তিনি তাঁর পদত্যাগপত্র হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর হাতে জমা দেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM