(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টায় হেম বাবু রায় নামে এক চালককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) ডিয়াবাড়ি থেকে মীরগঞ্জ যাওয়ার পথে নীলসাগর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোভ্যান নিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা চালক হেম বাবু রায়ের ওপর হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে আহত করে। পরে তাঁর অটোভ্যানটি নিয়ে পালানোর চেষ্টা করে দুর্বৃত্তরা।
এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থলে তাদের ব্যবহৃত অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়।
হামলায় গুরুতর আহত অটোভ্যান চালক হেম বাবু রায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM