মোঃ সাইফুর রহমান কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ও হলোখানা ইউনিয়নে জে এফ এগ্রো প্রাইভেট লিমিটেডের উদ্যোগে জামাল সীড ও জুয়েল সীড কোম্পানির স্থানীয় বীজ ব্যবসায়ী ও কৃষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কৃষি উৎপাদন বৃদ্ধি, উন্নত ও মানসম্মত বীজের ব্যবহার এবং অধিক ফলনশীল হাইব্রিড ভুট্টার জাতের প্রচার-প্রসার নিয়ে আলোচনা করা হয়। এ সময় জামাল সীডের ব্যাংক সেরা-৫৫, থাইল্যান্ড-৫৫, হায়দ্রাবাদ কিং-৫৫ ও মহাশক্তি-৫৫ জাতের বীজ সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ডিভিশন ম্যানেজার মো. মোস্তাফিজার রহমান মাসুম, মার্কেটিং অফিসার মো. সাজ্জাদ হোসেন এবং পরিবেশক মো. শরিফুল ইসলাম।
বক্তারা বলেন, উন্নত ও খাঁটি বীজ অধিক ফলনের অন্যতম প্রধান শর্ত। কৃষকদের দোরগোড়ায় মানসম্মত বীজ পৌঁছে দিতে এবং বীজ ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে তারা কাজ করছেন।
সভায় স্থানীয় বীজ ব্যবসায়ী ও কৃষকেরা এ উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। সভা শেষে কৃষকদের মধ্যে কৃষিবিষয়ক দিকনির্দেশনামূলক লিফলেট ও সৌজন্য উপহার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM