আফতাবুল ইসলাম মেহেরাব হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আরিফ সিকদার (২৫) ও মো. নাঈম (২০)। তাঁরা দুজনই উপজেলার মহজমপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) রাত ৯টা ২৫ মিনিটের দিকে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) ফারুক উল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উপজেলার উত্তর চরভাঙ্গা এলাকার কালা চৌকিদার মোড়ে শরীফ মিয়াজির ফার্মেসির সামনে পাকা সড়ক থেকে ওই দুই যুবককে আটক করা হয়। এ সময় আরিফ সিকদারের হেফাজত থেকে ১০ পিস এবং মো. নাঈমের হেফাজত থেকে চার পিসসহ মোট ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় হাইমচর থানায় মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ৩, তারিখ ৩ নভেম্বর ২০২৬।
হাইমচর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে মঙ্গলবার (৩ নভেম্বর) যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM