ওবায়দুল্লাহ কয়রা (খুলনা) প্রতিনিধি:
সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি বিশেষ অভিযানে ডাকাত সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুটি স্থান থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৪টা ও সকাল ১১টায় সুন্দরবনের খুলনার কয়রা থানাধীন আড়শীপসা নদীর গানধার খাল এবং দাকোপ থানাধীন কুমড়োখালী খালসংলগ্ন এলাকায় পৃথক অভিযান দুটি পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কয়রা, স্টেশন দোবেকী, বেইস মোংলা ও স্টেশন নলিয়ান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাত সাত্তার বাহিনী আড়শীপসা নদ
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM