বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠের গাছের ডাল ছাঁটাইয়ে অনিয়মের অভিযোগ"
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া :
যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস মাঠের গাছের ডাল ছাঁটাইয়ের নামে মেহগনি গাছের মোটা ডাল কেটে লগ তৈরির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জনা গেছে, গত শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে চার জন শ্রমিক নিয়ে এই গাছ ছাঁটাইয়ের কাজ পরিচালনা করে একটি পক্ষ । এ সময় তারা কলেজ ক্যাম্পাসের ১৬টি মেহগনি গাছের বড় বড় ডাল কেটে লগ তৈরি করে। পরদিন পহেলা নভেম্বর সকালে বিষয়টি স্থানীয় সচেতন নাগরিক সহ সাধারণ শিক্ষার্থীদের নজরে আসলে তারা এই ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়ার দাবি জানান। যার পরিপ্রেক্ষিতে ঘটনার কারণ ও সত্যতা যাচাইয়ে ইতিমধ্যে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার ।
অপরদিকে বাঘারপাড়া ডিগ্রি কলেজের খেলার মাঠের পরিছন্নতা রাখার জন্য ওইসব মেহগনি গাছের ডাল কাটা হয়েছে বলে দাবি কলেজ কর্তৃপক্ষের । এবিষয়ে কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন এক সংবাদ সম্মেলনে বলেছেন গাছের ডালগুলো বৈধভাবেই কাটা হয়েছে। #
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM