রৌমারীতে আর্থসামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ডের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শাহের আলী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ‘আর্থসামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ডের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রৌমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম সারোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, উপজেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান পলাশ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের এফএস মো. আব্দুল্লাহ আল কাফীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।
সেমিনারে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন, সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM