আতাইকুলা বাজারে যানজট নিরসনে জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত।
পাবনা জেলা প্রতিনিধি : আব্দুল্লাহ আল মামুন
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা বাজারে যানজট নিরসনে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়াতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব নাহিদ আল হাসান আসিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন,সাঁথিয়া পৌর জামাতের আমীর,মাওলানা আব্দুল গফুর,উপজেলা এনসিপির আহবায়ক,বকুল হোসেন, আর-আতাইকুলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলমাছ আলী সরদার, সদস্যসচিব মো. মুরাদ হোসেন, আতাইকুলা শ্রমিক নেতা আব্দুল বারেক, আতাইকুলা ইউনিয়ন পরিষদের সচিব মোমিন সাহেব, আতাইকুলা বাজার কমিটির সভাপতি মো. রাসেল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পথসভায় বক্তারা বলেন, আতাইকুলা বাজারের যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, চালক ও সাধারণ জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং, যত্রতত্র গাড়ি দাঁড় করানো থেকে বিরত থাকা এবং সড়ক দখলমুক্ত রাখার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, সম্মিলিত উদ্যোগ ও জনসাধারণের সক্রিয় সহযোগিতার মাধ্যমে আতাইকুলা বাজারকে যানজটমুক্ত, নিরাপদ ও চলাচলের উপযোগী করে গড়ে তোলা সম্ভব। এ জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM