মাদারীপুর প্রতিনিধি: ছাব্বির হোসেন মুন্না:
মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পুয়ালী গ্রামে দীর্ঘ দুই বছর পর ফের সক্রিয় হয়েছে সংঘবদ্ধ চোরচক্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পুয়ালী খন্দকার বাড়িতে নাজমুল খন্দকারের একটি পুরনো ঘরে রাত ৮টা ৪৫ মিনিটে পরিকল্পিতভাবে আগুন লাগায় চক্রটি। গ্রামবাসী আগুন নেভাতে ব্যস্ত থাকার সুযোগে ঘরের মালামাল লুটের পরিকল্পনা করে তারা।
এলাকাবাসীর অভিযোগ, এর আগেও মীরাবাড়িসহ বিভিন্ন স্থানে একই কৌশলে আগুন লাগিয়ে চুরি করেছে চক্রটি। তাদের টার্গেট মূলত ইজিবাইক, ব্যাটারি ও স্বর্ণালংকার। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে এলাকাবাসীকে সতর্ক থাকা, রাতে পাহারা জোরদার করা এবং সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত থানা পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM