
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আকরাম হোসেন (৪৫) ওরফে বাবা আকরাম কে আটক করা হয়েছে। সে উপজেলার থুকড়া এলাকা সুলতানা বিশ্বাসের ছেলে। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে এস আই আল-আমিনের নেতৃত্ব থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার শাহপুর গাজী পাড়া এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। তিনি বলেন,ঘটনার সাথে জড়িত থাকার অপরাধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।