1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক কবিরুজ্জামান গ্রেপ্তার দুমকিতে গাঁজাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার কাউনিয়ায় রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার যশোরের শার্শায় অ্যালকোহল সেবনে অসুস্থ যুবকের মৃ/ত্যু কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু বরগুনায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেফতার বালিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজশাহীতে ১১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে ভেজা বালু পরিবহনে ২ ড্রাম ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর। রাজশাহীতে জাতীয় সমবায় দিবস উদযাপন র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ধানক্ষেতে আত্মগোপন, করেও শেষ রক্ষা হলোনা আওয়ামী লীগ নেতা মজুনর

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

 

জেলা প্রতিনিধি,রংপুর ও গাইবান্ধা জেলা:

 

 

গ্রেফতার এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেছিলেন আওয়ামী লীগ নেতা হাজী মজনু সরকার (৪৬)। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়েও শেষ রক্ষা হয়নি তাঁর। অবশেষে জয়পুরহাটের কালাই উপজেলার একটি ধানক্ষেত থেকেই তাঁকে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল ডিবি পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাজী মজনু সরকার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। এ ছাড়া তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে মজনু সরকার সীমান্তবর্তী এলাকার একটি ধানক্ষেতে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

শুক্রবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে আত্মগোপনে থাকা মজনু সরকারকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD