মোঃ আলামিন আলিফ ঢাকা -
সরকার ৩৪৭ কোটি টাকার সার কিনছে
রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় মরক্কো ও কানাডা থেকে ৮০ হাজার মেট্রিক টন সার কিনছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৪৬ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা।
বুধবার (২৪ মে) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভাশেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে মরক্কোর ওসিপি, এসএ থেকে তৃতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার কেনা হবে। এতে খরচ পড়বে ১২০ কোটি ৩ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।
এ ছাড়াও কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে পঞ্চম লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ২২৬ কোটি ৬৮ লাখ ১৪ হাজার টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM