মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ মোঃ প্রিন্সেল ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি-৫), রাজশাহী।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে এবং অপরাধ দমনে এসএআরবি-৫ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত ২০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেড হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করার জন্য একজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এসএআরবি-এর একটি অভিযান দল দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ প্রিন্সেল ইসলামকে (পিতা- মোঃ নাজমুল হক, সাং-রসুনচক, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ) হাতে-নাতে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ২৮ কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
পরবর্তীতে আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM