সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতির মামলার ২ আসামি সহ মাদক ও অন্যান্য মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও তিনজনসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ২৮শে অক্টোবর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, উপজেলা মাদকমুক্ত করতে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর শাহপাড়া মোঃ আজিজার রহমানের ছেলে মোঃ আবু রায়হান (৩৯), অপরজন হলেন বড়ধাপ এলাকার মৃত আফছার আলীর ছেলে মোঃ নুরুল ইসলাম (৪২), তারা দুজনই ডাকাতি প্রস্তুতির মামলার আসামি।
পুলিশ আরো বলেন, আবু রায়হান ও নুরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত তিনটি করে মামলাসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এ ছাড়াও মাদক ও অন্যান্য মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার কৈল উত্তরপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে আঃ হান্নান (৩৯), ফুটানীগঞ্জ এলাকার মোঃ ইছাহাক আলীর ছেলে মোঃ জাকিউল ইসলাম (২৮) এবং একই এলাকার মোঃ আকরাম হোসেনের ছেলে মোঃ নাঈম (২১)।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ দমন, মাদক নির্মূল এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাদের বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM