মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ২ কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় পদ্মা নদীর তীরবর্তী ঝোপের পাশ থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় টনি মেম্বারের ঘাটসংলগ্ন পদ্মা নদীর তীরে ঝোপের কাছে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্ধার করা হেরোইনের মালিক শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে হেরোইনের কোনো মালিককে খুঁজে পাওয়া যায়নি। পরে উদ্ধার করা হেরোইন পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
পরবর্তী সময়ে জব্দ করা হেরোইন প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো আসামি কিংবা হেরোইনের মালিকের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিতভাবে মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড, সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM