রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি :
রাজবাড়ী জেলার গোয়ালন্দে জাতীয় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বিআরটিএ।
এ সময় মহাসড়কে চলাচলকারী ফিটনেস ও রেজিস্ট্রেশন বিহীন ১টি বাসে ১৫ হাজার ও ৫টি মোটর সাইকেলে সাড়ে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ২৪শে অক্টোবর বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ৬টি মোটর সাইকেলে রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকায় সাড়ে ৫হাজার টাকা ও একটি যাত্রীবাহী বাসে রেজিস্ট্রেশনের মেয়াদোত্তীর্ণ হওয়ায় মোটরযান আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেনউপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান। এছাড়া রাজবাড়ী বিআরটিএ অভিযানে সহযোগিতা করেন।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান বলেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে অভিযান শুরু হয়েছে। ফিটনেস ও রেজিস্ট্রেশন বিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিশ্চিত করার চেষ্টা করছেন মহাসড়কে নিরাপদ যাত্রা। কারণ ইদানিংকালে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে চলাচল করছে অসচেতন মানুষ যার কারণে সড়কে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা যা প্রতিরোধ করাই তাদের মূললক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘মহাসড়কে যারা হেলমেট বিহীনভাবে মোটর সাইকেল নিয়ে ছুটছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM