রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী চেসি ত্রিপুরার অকাল মৃত্যুতে শোক প্রকাশ ও তাঁর আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্বলন করেছেন বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের বেদিতে এ কর্মসূচির আয়োজন করে জুম্মা পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জুম্মা পরিষদ, রাবি শাখার সভাপতি স্মৃতিময় চাকমা, সাধারণ সম্পাদক শ্যামল ত্রিপুরা, বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ হাসান এবং সহযোগী অধ্যাপক ড. ফারুক হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে চেসি ত্রিপুরার অকাল মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানান। একই সঙ্গে তাঁরা প্রয়াত শিক্ষার্থীর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
চেসি ত্রিপুরার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM