মোঃ আজমল হোসেন বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে, সাবেক বাজার সভাপতি, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ীর ছোট ভাই, আমিরুলের সেন্টীকেটে, অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৪০ বস্তা ইউরিয়া সারসহ একটি নসিমন আটক করেছেন স্থানীয় লোকজন।
এ ঘটনায় ‘আমিরুল ইসলাম ট্রেডার্স’কে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
(২৩ অক্টোবর) শুক্রবার রাতে,
বালিয়াকান্দির আনন্দ বাজারের সার ব্যবসায়ী আতিয়ারের কাছে বিক্রির উদ্দেশ্যে ওই সারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় আমতলা বাজারে নসিমন বোঝায় সারের গাড়িটি দেখতে পাওয়ায় স্থানীয় লোকজনের সন্থোহ হওয়ায় নসিমনটি আটক করে, উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘আমিরুল ইসলাম ট্রেডার্স’কে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া জব্দ করা ৪০ বস্তা ইউরিয়া সার গোডাউনে পাঠানো হয়েছে।
উপজেলা কৃষি অফিসের মাধ্যমে জব্দ করা সারগুলো কৃষকদের মধ্যে বিতরণ করার নির্দেশ করেন, এবং এমন একটি কাজ করায় সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, স্থানীয় জনতাকে ধন্যবাদ জানায়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM