জেলা প্রতিনিধি গাইবান্ধা ও রংপুর জেলাঃ
বাবার মৃত্যুতে শেষবারের মতো মুখ দেখা ও জানাজায় অংশ নেওয়ার সুযোগ পেলেন কারাবন্দি সাবেক ছাত্রদল নেতা রবিউল ইসলাম। আদালতের অনুমতি নিয়ে কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে পুলিশের কঠোর পাহারায় তাঁকে আবারও গাইবান্ধা জেলা কারাগারে নেওয়া হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম বোনারপাড়ায় আলোচিত শিবিরকর্মী সাইফুল্লাহ বারি ও জামায়াতকর্মী সালাউদ্দিন হত্যা মামলার চার নম্বর আসামি।
পরিবার সূত্রে জানা যায়, রবিউল ইসলামের বাবা শাহ আলম মারা যাওয়ার পর তাঁর জানাজায় অংশ নেওয়ার জন্য আদালতে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে তিন থেকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন। পরে নির্ধারিত সময়ের জন্য কারাগার থেকে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন তিনি।
এ সময় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন জানাজায় উপস্থিত ছিলেন। বাবার জানাজা শেষে আদালতের নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে পুলিশের পাহারায় পুনরায় গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, সাঘাটার বোনারপাড়ায় শিবিরকর্মী সাইফুল্লাহ বারি ও জামায়াতকর্মী সালাউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় রবিউল ইসলামকে চার নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নিতে সাময়িকভাবে কারাগারের বাইরে আসা এবং জানাজা শেষে আবার কারাগারে ফিরে যাওয়ার ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM