মেহেরপুরে আইনজীবীদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ
মেহেরপুর প্রতিনিধি
বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবন সহ সারা দেশে বিএনপি-জামায়াতের হামলা,অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য সহিংসতার বিরুদ্ধে মেহেরপুরে
শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত সমাবেশটি রবিবার (২৯ অক্টোবর) বেলা একটার দিকে শহরের নিমতলায় আইনজীবী ভবনের সামনে অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট একরামুল হক হিরার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.কে.এম শফিকুল ইসলাম, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মিয়াজান আলী,বিজ্ঞ পি.পি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য,অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন,জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM