1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

মদন উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৯২ বার পঠিত

মদন উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (২৮ অক্টোবর ) বিকেলে দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগ এই বর্ধিত সভার আয়োজন করে। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান খান রতন। হাবিবুর রহমান রতন বলেন, “ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে না। নেত্রী যা দিয়েছেন উনার দিকে থাকিয়ে কৃতজ্ঞতা স্বরুপ আপনারা নৌকায় ভোট দিবেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল হান্নান শামীমের সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান খান রতন , বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য বীর মুক্তিযোদ্বা মমতাজ হুসেন চৌধুরী , বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম খান জামি ,জেলা আওয়ামী লীগ নেতা এড. শামসুল আলম চৌধুরী , এড. ইফতেখার উদ্দিন মাসুদ ও মাজহারুল ইসলাম।

মদন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্বা হেলাল উদ্দিন তালুকদার, সহ সভাপতি ইফতেখার আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্বা আব্দুর রহিম , আব্দুল হান্নান , পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ , যুগ্ম সম্পাদক বিমান কুমার বৈশ্য , সাংগঠনিক সম্পাদক লিটন বাঙ্গালী , এড, দিদারুল আলম চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি / সাধারন সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন । সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশের সমর্থনে একটি মিছিল জাহাঙ্গীরপুর বাজার ও প্রশাসনিক ভবন এলাকা প্রদক্ষিন করে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD