মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো প্রধান
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর জোর নির্দেশনায় এবং চসিক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এডিশ মশা নিধন ও মশার প্রজনন বিস্তারণ রোধ কল্পে চসিকের ক্রেশ প্রোগ্রাম এর আওতায় ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের সামনে মশক নিধন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
চসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ক্যাপ্টেন এম. শামীম আহমেদ খান ( বি,এন) এই কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন। আজ ১৪ই অক্টোবর সকালের
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য, সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ওয়ার্ড সচিব প্রতিনিধি, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, বিএনপি নেতা মোঃ শরীফ, মিজানুর রহমান পারুল, সুমন রহমান, ইউসুফ সুমন, মোঃ ফোরকান, ছাত্রনেতা মোঃ আকিব জাভেদ, মহসিন সোহেল এবং ওয়ার্ড পরিচ্ছন্ন সুপারভাইজার সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বন্দরটিলা এলাকায় শুরু হয়ে ক্রেশ প্রোগ্রাম এর আওতায় ১৪ অক্টোবর, বুধবার সারাদিন সি ইউনিট এলাকার বিভিন্ন অলিগলিতে ও বাসাবাড়িতে ফকার মিশিনের সাহায্যে মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল।
পরে ৩৯ নং ওয়ার্ডের বি ইউনিট,এ ইউনিট এলাকায় এই কর্মসূচি পালন করা হবে এবং ৩৯ নং ওয়ার্ড ডেঙ্গু জ্বরের জন্য ইতিমধ্যে চসিকের রেড জোন হিসেবে চিহ্নিত হওয়ায় সকল নাগরিক কে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সচেতন হবার দৃঢ় আহ্বান
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM