এস এম আনোয়ার স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মনোহরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ রানী মুখার্জি ওরফে দেবী রানী (৪৯) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দেবী রানী উপজেলার ৮ নম্বর খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তির কাছ থেকে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মনোহরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM