মান্দা (নওগাঁ) প্রতিনিধি:রবিউল হক:
নওগাঁর মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবন ও পাবলিক নইসেন্স সৃষ্টির অপরাধে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর ২০২৬) দুপুর আড়াইটার দিকে মান্দা থানাধীন ০৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামস্থ জনৈক বুলবুলের কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— উপজেলার ছোট বেলালদহ গ্রামের মো. ইমান আলীর ছেলে মো. মোক্তার হোসেন (৩৫), সাহাপুর বোর্ডঘর এলাকার মো. শামসুদ্দিন মণ্ডলের ছেলে মো. আসলাম হোসেন (২৮) এবং ছোট বেলালদহ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. বিদ্যুৎ (৪৩)।
পুলিশ জানায়, ১১ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে মান্দা থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল করার সময় গোপন সংবাদের ভিত্তিতে বড়পই গ্রামের ওই কলাবাগানে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবন ও জনৈক লোকজনের মাঝে অশান্তি বা পাবলিক নইসেন্স সৃষ্টির অপরাধে তাদেরকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM