রাজশাহী ব্যুরো
রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২ হাজার ৭৫০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।
রোববার (১১ অক্টোবর ২০২৬) রাত ১২ .০৫ থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ চরমাজারদিয়া ও তালাইমারী বিওপির আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি মহাপরিচালকের দিকনির্দেশনা অনুযায়ী রাজশাহী ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের প্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM