1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
যৌতুকের দাবিতে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার: কারাগারে প্রেরণ বিদ্যুৎ ব্যবহার না করেও ৩ হাজার টাকার বিল, জানতে চাইলে সাংবাদিককে ডিজিএমের প্রশ্ন—সকালে কী খেয়েছেন? ‎ মাদকবিরোধী স্লোগানে মুখর শেরপুর, ডেঙ্গু ও বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতার ডাক মুরাদনগরে ২৯ লাখ টাকার ‘ভূতুড়ে’ প্রকল্পের অভিযোগ, চার মাসেও তদন্ত করেননি কর্মকর্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকার মালামাল জব্দ, আটক ১ দুমকিতে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক তিন, জব্দ মাইক্রোবাস লক্ষ্মীপুরে প্রায় ১সপ্তাহ ধরে নলকূপ থেকে বের হচ্ছে আগুন ও পানি। জনমনে আতঙ্ক বিরাজ করছে। রাজশাহীতে ভোররাতে বিদ্যুতের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী ধামইরহাটে আদিবাসীদের প্রতিবাদী র‌্যালী,মানবন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বিচারকের ছেলে হত্যা: লিমনের মৃত্যুদণ্ড রাজশাহীতে চাঞ্চল্যকর তাওসিফ হত্যা মামলার রায়, ৩ লাখ টাকা জরিমানা

নাশকতার আগেই উদ্ধার ৪২ ককটেল, পাংশায় এসআরবির অভিযান!

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: মোঃ হাসান খান: 

 

রাজবাড়ীর পাংশায় পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

 

শুক্রবার (৯ অক্টোবর) ভোরে উপজেলার বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়।

 

এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার, তপন সরকার শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এসআরবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার একটি আমবাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়।

 

উদ্ধার করা সব ককটেলই অবিস্ফোরিত অবস্থায় ছিল বলে জানিয়েছে এসআরবি। তবে এসব ককটেল সেখানে কে বা কারা রেখেছে কিংবা এগুলো ব্যবহার করে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার, তপন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষ্ণুপুরের একটি আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো কে বা কারা সেখানে রেখেছে এবং এগুলো কোনো নাশকতার পরিকল্পনায় ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল কি না, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবি নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD