স্টাফ রিপোর্টার: মোঃ হাসান খান
উজান থেকে হঠাৎ প্রবল বেগে পানি নেমে আসায় পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়েছে। এতে নিরাপত্তাজনিত কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে নদী পারাপারে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক, মো. রবিউল ইসলাম।
তিনি জানান, হঠাৎ উজান থেকে প্রবল বেগে পানি নেমে আসায় পদ্মা নদীতে স্রোতের তীব্রতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সোমবার দুপুর ১টা ৪০ মিনিট থেকে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, নদীর স্রোত ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক ও ফেরি চলাচলের উপযোগী হলে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল শুরু করা হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM