দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:-
পটুয়াখালীর দুমকিতে পল্লী সেবা সংঘ (পিএসএস) এর আয়োজনে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত কৃষি চাষ প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৬অক্টোবর) দুপুর ২ টায় পল্লী সেবা সংঘ (পিএসএস) অডিটোরিয়ামে ৬০ জন মহিলাকে ৩ দিনের প্রশিক্ষণ শেষে ৬ প্রকার শাক সবজির বীজ বিতরণ করা হয়। মোট ৪ ব্যাজে ২৫০ জনকে এ প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়েছে।
উন্নত কৃষি চাষ প্রশিক্ষণ ও বীজ বিতরণি অনুষ্ঠানে পল্লি সেবা সংঘ এর পরিচালক হোসাইন আহম্মেদ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শ্রীরামপুর ইউনিয়নের প্রশাসক মোঃ অলিউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা তরুন হালদার, ফারজানা লিনা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM