মাদারীপুর প্রতিনিধি: ছাব্বির হোসেন মুন্না:
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকায় ৫ বছরের এক শিশুকে হেনস্তার চেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বাড়িঘরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সাহেবরামপুর এলাকার বাসিন্দা আবুল শিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এর জেরে উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে বাড়ির বেশ কিছু অংশ পুড়ে যায়।
এ বিষয়ে জানতে কালকিনি থানায় যোগাযোগ করা হলে থানার ডিউটি অফিসার জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয়দের দাবি, ঘটনার পর ওসি স্যার এবং সেকেন্ড অফিসার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।
পুলিশ জানিয়েছে, শিশু হেনস্তার অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।
এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM