মাদারীপুর প্রতিনিধি: ছাব্বির হোসেন মুন্না:
চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাদারীপুরের যুবক পুলিশ কনস্টেবল আল-আমিন (২৫)।
আজ সোমবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখার কনস্টেবল আল আমিন কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। দায়িত্ব পালনকালে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ধাওয়া করার সময় একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
নিহত আল-আমিন মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের দুধখালী এলাকার আব্দুল হক সরদারের ছোট ছেলে। তিনি ২০২২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে আল আমিন মারা যান।
তার অকাল মৃত্যুতে মাদারীপুরে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM