ডেস্ক রিপোর্ট :
রাজবাড়ীর বালিয়াকান্দীতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীসহ একই পরিবারের তিনজনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।
আহত ছাত্রে পিতা তোফাজ্বল হোসেন জানান, উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের তোফাজ্জেল শেখের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে তাসকিন শেখ সকালে বাড়ির কাছাকাছি ধুচুমডাঙ্গী (বারমল্লিকা) গ্রামের একটি দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় পূর্ববিরোধের জেরে ইব্রাহিম শেখ নামে এক যুবক তাকে এলোপাতাড়ি মারধর করেন ।
তাসকিনের মারধরের খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন তাসকিনের বাবা তোফাজ্জেল শেখ ও তার বড় বোন তামান্না বেগমকে লাঠি দিয়ে মারধর করে আহত করেন বলে অভিযোগ করেন।
অন্যদিকে, ঘটনার পর বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে প্রতিপক্ষের বসতঘরের বেড়া ভাঙচুর করা হয়েছে—এমন অভিযোগ তুলে দুলাল শেখের স্ত্রী আকলিমা বেগম থানায় অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। ওই অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
তবে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অভিযোগের বিষয়ে জানতে দুলাল শেখের সঙ্গে কথা বললে তিনি ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।
এ বিষয়ে বালিয়াকান্দী থানার পুলিশ সুত্রে জানা যায় , বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM